Posts

Showing posts from June, 2024

নবারুনের জন্মদিন উপলক্ষে

Image
কে নবারুণ? কী নবারুণ? নবারুণ হলেন অপমানিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিতদের আইকন.....; নিষ্ফলা, ধূসর ,কো ণঠাসা বেড়ালের মতো ফ্যাসফ্যাসে , নিঃস্ব ,রিক্ত, শূন্য, সর্বহারাদের আইকন.....; সর্বস্বান্ত, ভিখারি, বেকার,দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষদের আইকন।  ‘নবারুণ কবির চেয়েও বেশি আইকন, একজন গড়পড়তা গদ্যলেখকের চেয়ে অনেকগুণ বেশি বৈপ্লবিক ভূমিকা তাঁর... এবং সাহিত্যিকের চেয়েও বেশি বড় সংগঠক। ভাষাবন্ধন একটা আন্দোলন নিশ্চয়তই।’ নবারুণের উপন্যাস একটা আগুনের স্রোত, যা একজন ছাত্রের রাজনৈতিক বোধকে তীব্রভাবে উসকে দেয়, একজন যুবকের রাজনৈতিক-সামাজিক- দার্শনিক সত্তাকে, তার চিন্তন-মননের উৎকর্ষকে, তার মস্তিষ্কের বৌদ্ধিক কর্ষণকে লেলিহান শিখার মত টানটান এবং ধকধকে উত্তেজী করে রাখে.....এবং প্রতিবাদী সত্তাকে তার শিরদাঁড়ায় প্রোথিত করে। কাদের কথা বলে নবারুণ? যাদের কথা কেউ বলে না, সভ্যতা যাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ব্রিজের নিচে বাঁশের খুটির তরজার বেড়ার কালো-পলিথিনের ছাদওয়ালা ঝুপড়িতে যারা দিনযাপন করে...;মশা মাছি, কীটপতঙ্গ এবং মলমূত্র মাখা আস্তাকুড়ের জঞ্জালের ওপর দশ বাই বারো ফুটের নোংরা স্যাঁতস্যাঁতে খুপড়িত...

শীত

Image
   শীত ( দীপ্তমান ঘোষ,  যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিভাগ)  শীত আসে..... গাছতলায় মাতৃহারা পত্রকের আর্তনাদ, সর্বহারার হাহাকার, নিভে যাওয়া ল্যাম্পের মূর্ছনা, শিশিরে ভেজা কম্বল আর শতজীর্ণ শালের মধ্যে দিয়ে একগাল কাঁচাপাকা দাড়ি নিয়ে এক অর্ধপ্রাণ জানোয়ার; একটু খাবার আর একটু মনুষ্যত্বের আশায়... প্রহর গোনে। টোল খাওয়া বাঁকা থালায় দু-চার কয়েনের ঝনঝনানি.... সগৌরবে ঘোষণা করে বিবেকের মৃত্যুধ্বনি।। শীত আসে...... ডিসেম্বরের আলোয়  পৃথিবী আজ রক্তিমাভায় সাজে... মা হারা প্যালেস্তিনি ছানা, চোখ বোজে, ধ্বংসস্তুপের মাঝে...।। শীত আসে..... গভীর রাতে একাকিত্বের আত্মময় রাজ্যে.... দমকা হাওয়ায় উড়ে আসে সিগারেটের ছাই, দুটো লাইন বয়ে আনে একরাশ না বলতে পারা আকাঙ্ক্ষা.... হিজিবিজি কাটা ছেঁড়া পাতায় থিতিয়ে পড়ে জীবনসংগ্রামের প্যারাডক্স।। শীত আসে... বুকে পুরনো স্মৃতির হাহাকার, হটাৎ স্বপ্নে... সারা শরীর জুড়ে থরথর শিরশির.... আমার কলজেময় রক্ত, লাঞ্ছনার দোতনায়.. চুঁইয়ে পড়ে একাকার...।। তারপর আসে ভয়.... বিচ্ছেদের আগে শেষ চুম্বনের আর্তনাদ.... আকাশভর্তি আলো, যৌনতার ঢেউ, ...